গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়া স্কুলছাত্র সুমন মণ্ডলের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত রুম থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

সুমন মণ্ডল পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের এখলাস মণ্ডলের ছেলে এবং ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, দুপুরে মোস্তফাপুর স্কুলের পরিত্যক্ত রুমের তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় সুমনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সুমনের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ঘটনায় তার পরিবার থেকে পলাশবাড়ী থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান ওসি।

এর আগে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ঢোলভাঙ্গা বাজারে কোচিং করতে যায় সুমন। পরে সে আর বাড়ি ফিরেনি।

এমআর