জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭১ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও অপরাধীদের ধরতে সোমবার রাতভর জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এসময় ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ৩০ জন, শিবগঞ্জ থানায় ২৯ জন, গোমস্তাপুর থানায় ৩ জন, নাচোল থানায় ৭ জন ও ভোলাহাট থানায় ২ জন রয়েছে। আটকদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেআই