চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম আফরোজা বেগম (৫৫) বলে জানা যায়।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট-কলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরোজা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরি শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ছাদেকুল ইসলাম জানান, দুপুরে দেবরের মোটরসাইকেল করে যাচ্ছিলেন আফরোজা বেগম। পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কাছে এলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

এতে সড়কের ওপরে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান আফরোজা। পরে মাথায় রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসএইচ