চট্রগ্রাম সরকারি হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের তিন গ্রুপ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪ জন।
রোববার দুপুর ২টার সময় কলেজ ক্যাম্পাসে এ ঘটনার ঘটে।
আহতরা হলেন, মোহাম্মাদ সুমন(২০) ২:মোহাম্মদ সাইফুল(১৯) ৩:ফাহিম(২০) অপর জনের নাম জানা যায়নি।
জানা যায় যে, কলেজ ছাত্রলীগের বাবর গ্রুপের সুমন তার ফেসবুক ওয়ালে নাসির গ্রুপ কে ক্যাম্পাসে প্রতিহত করা হবে এমন ঘোষণা দেন। বিষয়টি নজরে নাসির গ্রুপের এক কর্মীর। এই ষ্ট্যাটাসের বিরুদ্ধে তিনি পাল্টা কমেন্ট করেন।
কমেন্টকারীকে দেখে নেওয়ার হুমকি দেন বাবরের অনুসারী সুমন। যখন নাসির গ্রুপের সেই কর্মীকে ক্যাম্পাসে দেখতে পান তাকে প্রহার করে সুমন।
এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সংঘর্ষে জড়ায় ক্যাম্পাসে অবস্থানরত নাসির গ্রুপের নেতাকর্মীরা।
কিছুক্ষণ পর তা রূপ নেই ত্রিমুখী সংঘর্ষে। সংঘর্ষে নতুন করে যোগ দেয় টিনু গ্রুপের কর্মীরা।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের সময় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
এই ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় কলেজ অধ্যক্ষের সাথে তিনি বলেন "ছুটিতে আছি আমি। তাই সংঘর্ষের ব্যাপারে আমি অবহিত নই।
এসএম/মাসুম





