ময়মনসিংহের ত্রিশাল ও হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ফাহেলা খাতুনকে (৩২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্য ৭টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামের রাজমিস্ত্রী তফাজ্জল হোসেন (৪০) ও হালুয়াঘাট উপজেলা সদরের আরিফ হোসেনের মেয়ে রুবিনা খাতুন (১৩)।

ত্রিশাল থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, তফাজ্জল হোসেন ত্রিশাল সদরে রাজমিস্ত্রীর কাজ শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল। সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহগামী একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

হালুয়াঘাট থানার ওসি জাকিউল হক জানান, হালুয়াঘাট উপজেলা সদরের আরিফ হোসেনের স্ত্রী ফাহেলা খাতুন ও ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে রুবিনা খাতুনকে নিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসছিল।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সামনে পৌঁছলে পিছন থেকে ইট বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রুবিনা মারা যায়। গুরুতর আহত ফাহেলা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ