২০ দলীয় জোটের হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১৫ কর্মী-সমর্থককে আটক করেছে মেহেরপুর পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে জেলার সদর থানায় ৬, গাংনীতে ৫ ও মুজিবনগর থানা পুলিশ ৪ জনকে আটক করেছে।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ২০ দলের ডাকা চলমান হরতাল-অবরোধে জেলায় নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের মেহেরপুর জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
জেএ





