ইসলামী ছাত্রশিবির মুন্সিগন্জ জেলা শাখার উদ্যোগে ২০১৪ সালে এস.এস.সি ও দাখিল পরীক্ষায় জি.পি.এ ৫ প্রাপ্তদের সংবর্ধনার আয়োজন করে।
শুক্রবার স্থানীয় এক মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
জেলা সভাপতি আলমগরি হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারী আলমগীর হোসাইন সবুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় মাদ্রাসা ছাত্র আন্দোলন সম্পাদক মাওলানা মহিউদ্দিন।
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





