এবার কুয়েত ফান্ড ফর আরব ইকনোমিক ডেভেলপমেন্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) ৫ বছর মেয়াদী অবকাঠামো উন্নয়নের জন্য সাড়ে ২৭৯ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে।

ডিএনসিসির এ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩১০ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে কুয়েত ফান্ড ২৭৯ কোটি ৫১ লাখ টাকা এবং বাকি ৩০ কোটি ৭৫ লাখ টাকার যোগান দেবে বাংলাদেশ সরকার।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশে সরকার ও কুয়েত ফান্ডের কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫ বছর মেয়াদী এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি ২০১৫ সালের জুলাই থেকে আগামী ২০১৭ সালের জুন মেয়াদ শেষ হবার কথা রয়েছে।

সরকারের ডিএনসিসির উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে: মিরপুর, মোহাম্মদপুর, আগারগাঁও এবং ভাষানটেক এলাকার রাস্তাঘাটের স্থায়ী উন্নয়ন। ওই এলকায় সড়ক দুর্ঘটনা ও যানজট কমানো, ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন।
আর চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং কুয়েত ফান্ডের পক্ষে উপ-মহাপরিচালক হামাদ আল-ওমর স্বাক্ষর করেন।

জানা যায়, জামজমক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইআরডি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ,ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক এবং কুয়েত ফান্ডের পক্ষে উপ-মহাপরিচালক হামাদ আল-ওমর ছাড়াও উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষরের পর সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, ‘কুয়েত ফান্ড ১৯৭৪ সাল থেকে বাংলাদেশকে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। কুয়েত ফান্ড সাধারণত অনুদান এবং ঋণ আকারে বাংলাদেশকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে।

তিনি আরো বলেন, প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৩১০ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে কুয়েত ফান্ড ২৭৯ কোটি ৫১ লাখ টাকা এবং বাকি ৩০ কোটি ৭৫ লাখ টাকার যোগান দেবে বাংলাদেশ সরকার।
কুয়েত ফান্ড কর্তৃক ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করা হবে; যার বার্ষিক সুদের হার ১ দশমিক ৫ শতাংশ এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক ৫ শতাংশ।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক বলেন,কুয়েতের বড় ধরনের আর্থিক সহায়তায় গোটা মিরপুর মোহাম্মদপুর এবং আগারগাঁও এলাকার রাস্তা ড্রেন ,ফুটপাত,সড়ক বাতি উন্নয়নের পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও যানজট কমাবে।

তিনি বলেন,এলাকাবাসীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের স্বার্থে ইমপ্রুভমেন্ট অব আরবান রোড ইন নর্থ ঢাকা সিটি করপোরেশন প্রকল্পটি গুরুত্বের সঙ্গে হাতে নিয়েছে সরকার।
একে