পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খালে পড়ে তিনজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে রোয়াংছড়ির খানসামা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ট্রাকটি বিজিবি সেক্টর সদর দপ্তরের নির্মাণ কাজের জন্য বালু নিয়ে যাচ্ছিল। পথে খানসামা পাড়া বেইলি ব্রিজে ট্রাকটি উঠলে ব্রিজ ভেঙে খালে পড়ে যায়।এতে ট্রাকে থাকা তিন শ্রমিক আহত হয়।

এদিকে ব্রিজ ভেঙে পড়ার পর এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে স্থানীয়রা দুর্ভোগের শিকার হচ্ছেন।
ঘটনার পর বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দ্রুত ব্রিজটি সংস্কার করার জন্য সড়ক জনপথ বিভাগকে নির্দেশ দেন। এ ছাড়া সেনাবাহিনী, দমকল বাহিনী, বিজিবি ও পুলিশের কর্মকর্তরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসএম