২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টা হরতালের সমর্থনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।
শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মিছিল শুরু হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগরীর সেক্রেটারি ইমতিয়াজ আহমেদ, অফিস সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, অর্থ সম্পাদক তাজদীদ বিন ওয়াদুদ, শিক্ষা সম্পাদক রুপম, শিবির নেতা শরিফ আব্দুল্লাহ, শিবির নেতা শাকির বিন হোসাইন, মোনোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে মহানগরীর সভাপতি সংক্ষিপ্ত সমাবেশে সরকারকে হুশিয়ার করে বলেন,যতদিন এ অবৈধ সরকারের পতন না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে ইসলামী ছাত্রশিবির। জামায়াত নেতৃবৃন্দ সহ শিবিরের সকল নেতা কর্মীর নিঃশর্ত মুক্তি দিতে হবে।
আগামী দিনে রাজপথে থেকে সবাইকে আন্দোলনের আহবান জানিয়ে মিছিলটি শেষ হয়।
ইআর





