এবারের এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।

মঙ্গলবার সকাল থেকে তারা ক্যাম্পাসে অবস্থান নেয়। পরে অপ্রীতকর পরিস্থিতি এড়াতে পুলিশ আন্দোলনকারি শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়।

জানা গেছে, প্রশ্ন ফাঁসের অভিযোগে মঙ্গলবার সকাল ৭টায় তারা মেডিক্যাল ক্যাম্পাসের প্রধান ফটকে তালা দেয় ভর্তিউচ্ছুক শিক্ষর্থীরা।

ফলে মঙ্গলবার ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা বাঁধার মুখে পড়েন। ১১টায় পুলিশ আন্দোলনকারিদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে তারা মিছিল করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সেখানে বেলা ১টা পর্যন্ত অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বিপ্লব দাশ জানান, এবারের ভর্তি পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার আগের রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তার মিলও পাওয়া গেছে। তাই এই পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে মেডিকেল ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে মঙ্গলবার সকালে ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে গেটে তালা দেয়রে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ সকাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি শুরু হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, ওসমানী মেডিক্যাল কলেজে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এমআর