রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহাবুদ্দীন ও চৌদ্দগ্রাম শিবির নেতা শাহাব উদ্দিন পাটোয়ারী পুলিশি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।
শনিবার দুপুরে কেন্দ্রিয় পরিকল্পনা সম্পাদক শাহীন আহমদ খান এবং গাজীপুর মহানগরীর সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে গাজীপুরের টঙ্গীতে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি আহমেদ ইমতিয়াজ ও আরিফ রব্বানি, মেহরাব হোসেন, সকের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় আতঙ্কে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
ইআর





