রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অভয়ের মোড়ে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাস চালকসহ সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফরহাদ হোসেন খান এ তথ্য জানান।

আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন টুটুল হোসেন (৩৪), আয়নাল হোসেন (৬০), জুয়েল (৩৫) ও বাসচালক নাহিদ (৩৫)। বাকি তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রীবাহী বাসটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

এমএম