রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

আজ (১৫ সেপ্টেম্বর) বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪ জনই করোনা উপসর্গ নিয়ে মারা যান। এদের মধ্যে নওগাঁর ২ জন, রাজশাহী ও নাটোরের একজন করে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৩ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২১ জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৮৩টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৪১ শতাংশ। এটিই সাম্প্রতিক সময়ের সর্বনিম্ন শনাক্ত হার।

এমবি