জয়পুরহাট সদর উপজেলায় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিসসহ তিন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি পিক-আপ ভ্যান জব্দ করা হয়।
সোমবার দুপুরে উপজেলার কড়ই তিন মাথা মোড় এলাকা থেকে ভারতীয় মালামালসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলার রামকৃঞ্চপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে হাবিব হোসেন (৩০), গাড়িচালক একই উপজেলার ধারকী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে গোলাম রব্বানী (২৫) ও হেলপার ক্ষেতলাল উপজেলার রসালপাড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে আঙ্গুর হোসেন জেলার (২২)।
জয়পুরহাট সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় মালামালসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় তিন চোরাকারবারীকে আটক করা হয়।
কেএইচ





