নতুন কোনো কর আরোপ ছাড়াই রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৬শ ৪৫ কোটি ৫ লাখ ৭২ হাজার ৭শ ৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের হল রুমে এ বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন উদ্দিন আহাম্মেদ ঝন্টু।
বাজেটে ৪ কোটি ৩৭ লাখ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন বাজেটকে উচ্চভিলাসি আখ্যায়িত করে বলেন, উচ্চভিলাসি হলেও এ বাজেট বাস্তবায়ন যোগ্য বলে দাবি করা হয়।
বাজেটে কোনো কর বাড়ানো হয়নি উল্লেখ করে মেয়র বলেন, করের আওতা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, গত বছর ৫শ ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা হলেও তা বাস্তবায়ন হয়েছে শতকরা ৫০ভাগ।
বাকিটা বিভিন্ন দাতা গোষ্ঠীর কাছে কাঙ্খিত অর্থ না পাওয়ায় বাস্তবায়ন করা যায়নি স্বীকার করে মেয়র বলেন, আগামী অর্থ বছরের বাজেটে বিভিন্ন দাতা সংস্থা যে সহায়তার আশ্বাস দিয়েছে তা এবার যথা সময়ে পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেয়র সিটি করপোরেশনের আয় আগের চেয়ে কয়েকগুন বৃদ্ধি পেয়েছে দাবি করে বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে নিজস্ব অর্থায়নে অনেক উন্নয়ন কাজ করা সম্ভব হবে।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, সিটি করপোরেশনের সকল ওয়ার্ডের কাউন্সিলরসহ পদস্থ কর্মকর্তারা।
জেআই





