গাজীপুরে ২০ দলীয় হরতাল-অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে ছাত্রশিবির। মহানগরীর সেক্রেটারী আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুরু হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন, মহানগরীর প্রচার সম্পাদক হাসান মেহরাবের ,জেলা শিবিরের মানব উন্নয়ন সম্পাদক তারেক হাসান,শিবির নেতা আব্দুসসালাম,মোনাব্বির,ছাত্রনেতা লিয়াকত লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করে পিকেটিং করে হরতাল সমর্থকরা।

এদিকে মহানগরীর সেক্রেটারী সবাইকে হরতাল সহ সকল আন্দোলনের সাথে শরিক হয়ে সরকার পতনের কার্যকরী ভুমিকা রাখতে ছাত্রসমাজকে ঐক্কবদ্ধ হয়ে আন্দোলন করার আহবান জানান। মিছিলে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে মিছিলটি শেষ হয়।

এসএইচ