করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে পুনর্বাসন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য সেলাই মেশিন দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এসময় তিনি বলেন, “আমরা বাউফলকে উন্নয়নশীল মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

গতকাল (০১ জানুয়ারি) শুক্রবার পটুয়াখালীর বাউফলে বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ড. মাসুদ এই কথা বলেন।

বাউফল উন্নয়ন ফোরামের অন্যতম উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার ইউনুস বিশ্বাস, ছাত্রনেতা আল আমিন, সমাজ সেবক ও ব্যবসায়ী মো: হেলাল উদ্দিন, সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা ইউনুস চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মাসুদ তার বক্তব্যে বলেন, “বাউফলের সমস্যা, সংকট মোকাবেলায় আমরা ইতঃপূর্বে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, এখনকার সংকট উত্তরণেও আমরা পাশে থেকে সব ধরনের সহযোগিতা করতে অঙ্গিকারাবদ্ধ। সেই লক্ষ্যে আজ আমরা আপনাদের সামনে এসেছি। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি উল্লেখ করেন, “ভাইদের পাশাপাশি মা বোনদেরও শরয়ী বিধান সামনে রেখে তাদের আত্মকর্মসংস্থান ও পূনর্বাসনে আমরা কাজ করছি।”

বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “একটি সমাজ, রাষ্ট্র বা এলাকার উন্নয়নে এ কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে।”

বাউফলকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, “একটি পূর্ণাঙ্গ ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সামগ্রিকভাবে বাউফলকে একটি উন্নয়নশীল বাউফল হিসেবে গড়তে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করবো।”প্রেস বিজ্ঞপ্তি

এমবি