সিরাজগঞ্জের তাড়াশে দুটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৫ বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ জন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার খালকোলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, তাৎক্ষনিকভাবে হতাতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাড়াশ উপজেলার খালকুলায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা ভাই-বন্ধু পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দেশ ট্রাভেলসের পেছনে থাকা চলন্ত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এ ছাড়া কমপেক্ষ আরও ৩০ জন আহত হয়েছেন।
ওসি আব্দুল কাদের জিলানী আরও জানান, তাৎক্ষনিক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ, উল্লাপাড়া ও নাটোর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছেন।
খবর পেয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, সিভিল সার্জন ডা. দেবপদ রায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে দেখতে যান।
এ সময় জেলা প্রশাসক প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা ও আহতদের পাঁচ হাজার করে টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
এআই





