মেহেরপুরের তিন উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ২২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ জুলাই) রাত থেকে সোমবার (২৫ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে- জিআর মামলায় এক, সিআর মামলায় দুই, নিয়মিত মামলায় চার, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আট, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত তিন ও বিস্ফোরক মামলার চারজন আসামি রয়েছে।

মেহেরপুর পুলিশ সুপারের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

অভিযানে মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমের নেতৃত্বে গাংনী থানার ভারপ্রাপ্ত‍ কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ও মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেনসহ পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

সদর থানা ভারপ্রাপ্ত‍ কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

ওএফ