ফরিদপুরের সদরে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ (২১ মার্চ) রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার মাঝিকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, সকালে মাইক্রোবাসটি ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছি। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মাঝিকান্দি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এসময় আহত হন শিশুসহ ১২ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও দুই জনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।





