চট্রগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ৭৭ জনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ অভিযানে প্রায় এক হাজার লিটার চোলাই মদ, আড়াই হাজার পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে ২ হাজার ৪৬৫ পিস ইয়াবা, ১ হাজার ২০ লিটার মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এ সংক্রান্ত ৬টি মামলাও দায়ের করা হয়।
এছাড়া সাজাপ্রাপ্ত ২ আসামিসহ মোট ৭৭ জনকে গ্রেফতার করা হয়।
এমই





