সিলেট নগরীর মিয়া ফাজিলচিশত এলাকায় একটি পিকআপ ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় পিকআপের সামনের অংশ পুড়ে গেছে। স্থানীয় লোকজনের সহায়তার আগুন নেভানো হয়।

জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে টাইলস বহনকারী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১৮-০৯৫৬) সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে নবীগঞ্জ যাচ্ছিল। মিয়া ফাজিলচিশত এলাকা সংলগ্ন তারাদিন রেস্টুরেন্টের সামনে পৌঁছলে পিকআপটিতে একটি পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত।

এ ছাড়া রাত নয়টার দিকে নগরীর উপশহর এলাকায় একটি পার্কিং করা ট্রাকে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা।

খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

ইআর