কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিল বহনকালে ডাক্তারসহ তিন জনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। এসময় ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার হোসেনাবাদ এলাকা থেকে প্রাইভেট কারটি আটক করা হয়।

দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা প্রাগপুর-কুষ্টিয়া সড়কের হোসেনাবাদ বাজার এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায়। তারা প্রাইভেট কারে থাকা ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) ডাক্তার আহনাফ করিম আসিব (৩২) ও তার দুই সহযোগী শরিফ লোকমান (৩৩) এবং মুন্নাফকে (২৫) আটক করে। পরে প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয় ৭৯ বোতল ফেনসিডিল। এই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো। আটক তিনজন ঢাকার উত্তরায় থাকেন।
সকাল সাড়ে ১০টার দিকে ফেনসিডিল ও আটক তিনজনকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।   

জেআই