পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

আটোয়ারী থানা পুলিশ সোমবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করে। তার নাম-পরিচয় স্থানীয়রা কেউই বলতে পারছেন না।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, ঠাকুরগাঁও-পঞ্চগড় ট্রেনলাইনের বারআউলিয়া গ্রামের ভাটিয়াপাড়া সংলগ্ন স্থানে অজ্ঞাতপরিচয় ওই যুবককের ট্রেনে কাটা লাশ পড়েছিল। স্থানীয়রা বিষয়টি আটোয়ারী থানা পুলিশকে অবহিত করে। পরে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের লাশ ট্রেন লাইন থেকে উদ্ধার করে। পুলিশ রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর নিয়ে যায়।

কেএইচ