রাজধানীর মগবাজারে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনা আরও পাঁচজন দগ্ধ হয়েছেন।

আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মগবাজারে দিলু রোডের ওই ভবনে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, পাঁচতলা ভবনের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণের পর সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। এছাড়া নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এমবি