গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে  গোটা রাজশাহী। এতে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ বিপাকে পড়েছে।

সোমবার সন্ধ্যা সাতটার পর থেকে বিদ্যুৎহীন হয় গোটা রাজশাহী।

রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক উর্দ্ধতন কর্মকর্তা জানান, সন্ধ্যার পর থেকে রাজশাহীতে বৃষ্টি হচ্ছিল। যার ফলে জাতীয় গ্রীডে সাময়িক বিপর্যয় ঘটে। তিনি আরো জানান, রাত ১২ টা নাগাদ এ সমস্যা সমাধান হয়ে যাবে।

জেআই