ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের স্থগিত থাকা ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আবারও শুরু হচ্ছে আজ।
আজ (১৪ মার্চ) রোববার রাত থেকে পুনরায় ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান।
মাঝখানে বেশ কিছুদিন ভর্তিপ্রক্রিয়া বন্ধ থাকায় এর সময় বাড়ানো হবে, এমনটিও শোনা যাচ্ছে।
গত ১১ মার্চ থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়টির আবেদন প্রক্রিয়া।
এমবি





