নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের বন্দরে শ্বশুর বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া শহিদুল্লাহ (৩৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার মালিবাগ মোল্লাবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার মালিবাগ মোল্লাবাড়ি এলাকার শহীদুল্লাহ ও তার স্ত্রী হেলেনা আক্তার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী শহীদুল্লা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, সংসারে অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। পারিবারিক কলহের জের ধরে শহীদুল্লাহ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তাদের সংসারে ১০ বছর ও ৭ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে।

নিহত শহীদুল্লাহর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায়।

এএইচ