সিলেটের এমসি কলেজ হোস্টেলসহ সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে ও অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মিরপুর ওয়েলফেয়ার সোসাইটি।

সংগঠণটির উদ্যোগে রাজধানীর মিরপুর ১নং গোলচত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনছার ক্যাম্পের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- মিরপুর ওয়েলফেয়ার সোসাইটির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আবু সানিম। উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ আবু নুমাইর, রফিকুল ইসলাম, হাসানুল বান্না, এডভোকেট রাকিবুল ইসলাম, জামাল উদ্দিন, হাকিম আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ি আমির হোসেন বাবল, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফরহাদ হোসাইন ও মাওলানা হাবিবুল্লাহ রুমি প্রমূখ।

সমাবেশে ডাক্তার আবু সানিম বলেন, মূলত বিচারহীনতার সংস্কৃতির কারণেই গোটা দেশই এখন নারী নির্যাতকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আর সিলেট এমসি কলেজের পৈশাচিক ঘটনা অতীতের সকল বর্বরতা ও নির্মমতাকে হার মানিয়েছে। এমতাবস্থায় কোন বিবেকবান ও আত্মসচেতন মানুষ নিরব থাকতে পারে না।

তিনি এমসি কলেজের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের সনাক্ত করতে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চত করার জোর দাবি করেন। অন্যথায় এদেশে নারীরা সম্ভ্রমের সাথে বাঁচতে পারবে না। প্রেস বিজ্ঞপ্তি

এমবি