ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবী ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ সদর জাতীয় পার্টির উদ্যোগে বিশাল আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে র্যালীটি শহরের টাউন হল শহীদ মিনার চত্তর থেকে শুরু হয়ে নতুন বাজার, গাঙ্গিনাড়পার, স্টেশনরোড়, জিরো পয়েন্ট হয়ে পূনরায় টাউনহল গিয়ে শেষ হয়।
এর আগে শহীদ মিনার চত্ত¡রে একই উপলক্ষে সমাবেশের আয়োজন করে সদর জাতীয় পার্টি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সভাপতি বেগম রওশন এরশাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাংসদ ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফকরুল ইমাম, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তি প্রমুখ। সমাবেশের সভাপতিত্ব করেন সদর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমদ।
এসএইচ





