ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও লরীর মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক রতন (৪০) নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার ভান্ডাব নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংর্ঘষ হলে ট্রাক চালক রতন মারাত্মক আহত হয়।

পরে তাকে আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রতন উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এসএইচ