কক্সবাজার শহরে পরিচ্ছন্নতা অভিযানের র‌্যালিতে অংশ নিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শনিবার সকাল ১০টায় র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং কক্সবাজার পৌরসভার সহযোগিতায় দুই দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান চলছে।

র‌্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফের এমপি আবদুর রহমান বদি, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ জিসান উদ্দিন জিসান, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, ওমর ছিদ্দিক লালু, মহিলা কাউন্সিলর হুমাইরা বেগম, কক্সবাজার হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদারসহ অন্যরা।

এছাড়া কক্সবাজার ল্যাঙ্গুয়েজ ক্লাব, হোটেল ওশান প্যারাডাইস, হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা র‌্যালিতে অংশ নেয়।

শনি ও রবিবার দুই দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে চলবে পরিচ্ছন্নতার এ অভিযান।

জেআই