নগরীর ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  সোমবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে আগুনের সুত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ কার্যালয়ের অপারেটর মোহাম্মদ শাহিদুর রহমান জানান, এশিয়ান গ্রুপের মাইলস ফেব্রিক্স লিমিটেডের আটতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান বলেন,‘মাইলস অ্যাপারেলসের ইউনিট-২ এর বর্ধিতাংশের কাজ চলছিল।  কারখানাটিতে এখনো পুরোদমে কাজ শুরু হয়নি।  আগুন দেখে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছে।  তবে কেউ গুরুতর আহত হয়নি।’

জেআই