চট্টগ্রাম নগরীর খূলশী থানাধীন গরিবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে প্রাইভেটকার ও গাড়িচালকসহ নিখোঁজ চট্টগ্রাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী জুনায়েদ হোসেন রওফে আকিবের (২৫) সন্ধান মিলেছে।

বুধবার রাতে আকিব মোবাইলে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছে বলে জানিয়েছেন তার ভগ্নিপতি ফারুকে আযম।

তিনি বলেন, আকিব মোবাইলে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছে। সে ভাল আছে। বলেছে, আমি বাসায় আসতেছি।

তবে, আকিবের সন্ধান পাওয়া গেলেও এখনও খোঁজ মিলেনি গাড়িচালক মোস্তফার।

 

এমএনজে