ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভেজাল বিরোধী অভিযান অব্যহত আছে। এটিকে অব্যাহত রাখতে হবে এবং এর পরিসর আরো বাড়াতেও নির্দেশ দিয়েছেন দেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ফরমালিন ব্যহারের মাত্রা বিষয়ে সবাইকে সচেতন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মানুষের শরীরের জন্য ক্ষতিকর এমন কিছু খাদ্যে ফরমালিন ব্যবহার করতে না পারে সে বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ