চট্টগ্রামে নাশকতাকারীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

অভিযানের অংশ হিসেবে বুধবার রাতভর জেলার সাত উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ২০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান জানান, বুধবার রাতভর অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে জেলার সীতাকুণ্ড, মিরসরাই, লোহাগাড়া, চন্দনাইশ, বোয়ালখালী, ফটিকছড়ি ও সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নাশকতার অভিযোগ আছে।

জেআই