আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্ত, আর লাখ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের এ দিনে চূড়ান্ত বিজয় লাভ করেন বীর মুক্তিযোদ্ধারা। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।

বেলা বারা সাথে সাথে হাতে হাতে জাতীয় পতাকা আর ফুল। সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতি ভিড় করছেন হাজারো মানুষ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে এই জনস্রোত।

এর আগে আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর প্রধান ফটক খুলে দেয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।

বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের পাশাপাশি নানা পেশা ও বয়সের লোকজন শ্রদ্ধা জানাতে আসছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। মুখে বিজয়ের গান আর নানা শ্লোগানে মুখরিত স্মৃতি সৌধ এলাকা।

বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিস্ঠান নিজ নিজ ব্যানার নিয়ে আসছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এদিকে আজ বিজয় দিবসে সরকারি ছুটির কারণে সারাদিনই উংসবমূখর থাকবে জাতীয় স্মৃতিসৌধ।

এএস