সিলেট মহানগরীর কাজলশাহ এলাকায় মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে এলাকাবাসী। এতে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অপহরণ মামলার এক আসামিকে ধরতে শুক্রবার রাত ১১টার দিকে নগরীর কাজলশাহ এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ।
এ সময় এলাকাবাসী মাইকে `ডাকাত আক্রমণ করেছে` ঘোষণা দিয়ে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের লাঠিপেটা করে। এতে ৮ জন আহত হন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
ওএফ





