গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে শনিবার রাতে একটি বিদেশী পিস্তল, কয়েকটি গুলি ও ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক জালাল উদ্দন (৩৫) সদর উপজেলার পিরুজালী গ্রামের বারেক মিয়ার ছেলে।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ জালালকে আটক করা হয়েছে।

এছাড়া, গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে গত ২৪ ঘন্টায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানায় ৬ জন এবং কালিয়াকৈর থানায় ১ জনকে আটক করেছে। আটককৃতরা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মী।

 

ইআর