ঢাকা-গাজীপুর সড়কে ট্রাকচাপায় মঞ্জু মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুনসুর আলী (২২) নামে আরো একজন আহত হয়েছেন।
গাজীপুর মহানগরের তিনসড়ক এলাকায় শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মঞ্জু সিরাজগঞ্জের সালংগা থানার বরমনী গ্রামের মৃত সমশের মন্ডলের ছেলে। তিনি স্থানীয় কলম্বিয়া পোষাক কারখানায় চাকরি করতেন।
জয়দেবপুর থানার এসআই হাসেম জানান, তিনসড়ক এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের পাশ দিয়ে যাবার সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মঞ্জুকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আহত মুনসুরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ট্রাকচালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএইচ





