বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি পিছিয়েছে। একই সঙ্গে আগামী ৩০ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার মহানগর হাকিম আলী মাসুদ শেখ আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন।
আজ আসামিরা আদালতে উপস্থিত হতে না পারায় অ্যাডভোকেট সৈয়েদ জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২ মার্চ রমনা থানার শান্তিবাগ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি দায়ের করে পুলিশ।
জেএ





