দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে, আমন ফসল কর্তনে কৃষকের মাঠ দিবস।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামে কৃষকের আমন ফসলের মাঠে আজ বুধবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষক রবিউল গণি, মতিউর রহমান প্রমূখ।
ফসল কর্তন করে দেখা গেছে,আমনের হেক্টর প্রতি যেখানে ফলনের লক্ষ্যমাত্রা ছিলো ২ দশমিক ৩৮ মেট্রিক টন, সেখানে হেক্টর প্রতি ৩ মেট্রিক টনেরও বেশী উৎপাদন হয়েছে। এবার আমনের বাম্পার ফলন পাওয়া গেছে।
এসএইচ





