ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনির হোসেনকে (৩৫) উপর্যুপুরি কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের হিন্দুপাড়া এলাকার রাস্তার পাশ থেকে তাকে উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাবাসী জানায়, বিকালে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনির হোসেনকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবলু ও আলমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে রাত ৭টায় পাশের সোনাগাজী উপজেলার বিষ্ণপুরে রাস্তায় তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। তার চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহম্মদ সালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ