এখন থেকে পূর্ব ঘোষণা ছাড়াই দেশের যে কোনো স্থানে যে কোনো সময় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সড়ক পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘১০ নভেম্বর থেকে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে এই অভিযান শুরু হয়েছে। এতে সাময়িক জনদুর্ভোগ হলেও দেশের সড়ক নিরাপত্তার জন্য এই দুর্ভোগ জনগণকে মেনে নিতে হবে।’
ওবায়দুল কাদের জানান, অভিযানের প্রথম দিন সারাদেশে অভিযানে ২ হাজার ২৬৫ টি মামলা, ১৬ লাখ ৯১ হাজার ৪১০ টাকা জরিমানা, ২১ জনের কারাদণ্ড ও ৬৫ টি গাড়ি জব্দ করা হয়েছে।
এর আগে চালক এবং যাত্রীদের মাঝে চলমান অভিযানের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবতাব উদ্দিন আহমেদ খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেআই





