দুর্নীতি দমন কমিশনের(দুদক) কমিশনার মো: সাহাবুদ্দিন চুপ্পু গুরুতর হ্নদরোগে আক্রান্ত। তার হ্নদযন্ত্রের ধমনীতে ৩টি ব্লকে ধরা পড়েছে।
আগামীকাল (বৃহষ্পতিবার) সিংগাপুরে মাউন্ট এলিজাবেথ হাসাপাতালের তাঁর হ্নদপিন্ডে অস্ত্রোপচার করা হচ্ছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, বাংলাদেশের হ্নদরোগ বিশেষজ্ঞদের পরামর্শে সিংগাপুরে মাউন্ট এলিজাবেথ হাসাপাতালের হ্নদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লি থ্যাং এর তত্ত্বাবধানে দুদক কমিশনার মো: সাহাবুদ্দিন চুপ্পুচিকিৎসাধীন রয়েছেন।
গত ২ দিন তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার হ্নদযন্ত্রের ধমনীতে ৩টি ব্লকেজ ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট চিকিৎসকগণ তার হ্নদপিন্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এদিকে দুদক কমিশনার মো: সাহাবুদ্দিন চুপ্পুগুরুতর হ্নদরোগ থেকে দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
একে/এসএইচ





