২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

শনিবার সকাল ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করে নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন মহানগর সভাপতি ফুয়াদ হাসান পল্লব। মিছিলে আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক হাসান মেহরাব, আরিফ রব্বানি, সাকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ১৩ জনকে আটক করেছে। গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানায় ১৩ জনকে আটক করেছে।

ইআর