কুষ্টিয়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৬৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতভর কুষ্টিয়া সদরসহ ৬ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, হত্যা, অস্ত্র, নারী নির্যাতন ও ওয়ারেন্টসহ বিভিন্ন মামলায় পলাতক আসামিদের বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছে- কুষ্টিয়া মডেল থানায় ১৪ জন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ৪ জন, কুমারখালী থানায় ৭ জন, খোকসা থানায় ২ জন, মিরপুর থানায় ১২ জন, ভেড়ামারা থানায় ৫ জন ও দৌলতপুর থানায় ২২ জন।

গ্রেফতারকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ