গাইবান্ধার সাদুল্লাপুর ও রংপুরের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গোসাইজানি ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া বাসের সুপারভাইজার ও ভ্যানচালকসহ ৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বকুলের ইটভাটা নিকটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের কাঞ্চে মিয়ার ছেলে হাফিজার রহমান (৫০), একই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে বাবলু মিয়া (৪২) ও ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের ধারু আকন্দ বেপারীর ছেলে নুরুল ইসলাম (৫২)। তারা সবাই গরু ব্যবসায়ী ছিলেন।
এআই





