২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের সাথে যুক্ত হওয়া টানা হরতালের সমর্থনে রাজধানীর বাড্ডায় মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মহানগরী সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে উত্তর বাড্ডা এলাকায় এই মিছিল করে শিবির নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুর রহমান বিশ্বাস বলেন, বিচারবহির্ভুত হত্যা, গুম, নির্যাতন করে ছাত্রসমাজকে রাজপথ থেকে পিছু হঠানো যাবেনা। অবৈধ আওয়ামীলীগ সরকারের পতন নিশ্চিত করেই ছাত্রসমাজ ঘরে ফিরবে। তিনি সরকারকে জোরজবরদস্তি বন্ধ করে অনতিবিলম্বে একটি সকলের অংশগ্রহনমুলক নির্বাচন দেওয়ার আহবান জানান।

এসময় শিবিরকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ ও পিকেটিং এর চেষ্টা চালায়।

মিছিলে অন্যান্যের মধ্যে মহানগরী ছাত্র আন্দোলন সম্পাদক, ভাটারা থানা সভাপতি, গুলশান থানা সভাপতি, বাড্ডা উত্তর সেক্রেটারিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইআর